1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

আয়নার ধুলোয় জমে থাকা তুমি-রজিব মাহমুদ

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

 

আজ অনেকদিন পর আয়নায় চোখ পড়ল,
গিয়ে দেখি ধুলোর আস্তরণে ঢাকা সবটুকু আমি।
হাত বাড়িয়ে ধুলো মোছার পর
আলো-আঁধারির মাঝে আবিষ্কার করলাম নিজেকে—
এই কি আমি?

আঙুল ছুঁয়ে গেল গাল,
ধুলোর ছোঁয়ায় মেখে গেল মুখ।
পরিস্কার করতে গিয়ে
আরও ধুলোয় ঢেকে গেলাম—
তবু এবার থামলাম,
দাঁড়িয়ে রইলাম চুপচাপ।
মনে হলো স্মৃতিগুলোতেও জমেছে ধুলোর স্তর,
যেন আজ সবই আবছা, অচেনা।

তোমার কাছে হেরে যাওয়ার পর
আর আয়নায় চোখ পড়ে না।
তবু আজ কেন হঠাৎ এই কৌতূহল?
এই একবছর তো কিছুই ভাবিনি,
তবু আজ মনে হলো—
তোমায় কি আমি ভুলে গেছি?

না, ভুলতে পারিনি।
তুমি যে এক প্রতিচ্ছবি,
আমারই আয়নায়
যখন নিজেকে দেখি,
তোমার মুখটাই ভেসে ওঠে।

তাই তো এতদিন আয়নার দিকে চোখ তুলি না।
তুমি আমার এক অপূর্ণ অস্তিত্ব,
যে থাকবে হৃদয়ের গহীনে।
তুমি হয়তো অন্য কারও সাথে সুখে আছো—
তাতে কী আসে যায়?

আমি হয়তো তোমার জন্য
আয়না দেখা বন্ধ করে দেবো,
তোমার অস্তিত্ব থাকুক আমার হৃদয়ে,
তুমি চিন্তা কোরো না—
তোমার ছায়া আমি
আমার ভিতর আর আয়নার সীমারেখায় ধরে রাখবো চিরকাল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট