1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

বৃষ্টিস্নাত মদীনায়

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

বৃষ্টিস্নাত মদীনায়
তোষাদ রায়হান

মদিনার ঐ মিনার ঘেঁষে ভিজবো আমি একা, বৃষ্টির ধারায় গোপন রবে নয়ন-জলের রেখা।
কেউ জানবে না কোন বিরহে কাঁদছে আমার মন, বৃষ্টির সাথে মিশে যাবে আমার তপ্ত এ ক্রন্দন।

শীতল হাওয়ায় কাঁপবে দেহ, কাঁপবে হাড়ের জোড়, তবুও আমি কাটাবো রাত—হবে কি নূরের ভোর? অবিচল ধ্যানে মগ্ন রবো গভীর প্রেমের টানে,
কবে আসবেন দয়াল নবী, ব্যাকুল এ নির্জনে?

ভিজতে ভিজতে ক্লান্ত যখন হবে এ দেহ মোর, আঁধার চিরে আসবে নেমে এক পবিত্র নূরের ঘোর। হঠাৎ দেখবো সামনে খাড়া আমার প্রাণের নবী (দ:)
মমতার হাত রাখবেন শিরে,আমি হৃদয়ে একেঁ নিব তার ছবি

দু হাত ভরে কুড়িয়ে নেবো তাঁর চেহারার নূর,
ধন্য হবে এ পাপিষ্ঠের জীবন , সব ব্যথা হবে দূর।
অপলক চোখে তাকিয়ে রবো,করে নিব দিদার
তার নুরের ঝলকে,কেটে যাবে হৃদয়ের আঁধার

বৃষ্টি থেমে যাবে,দেহের কাঁপনও থামবে,
আর মনের কাঁপন বাড়বে শতগুণে,
আনন্দে আমি আত্নহারা হবো তখন
দরুদ পড়বো ভালবেসে,সেই মাহেন্দ্রক্ষণে

আল্লাহুম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
ওয়া আলা আলিহী মুহাম্মদ
ওয়া বারিক ওয়া সাল্লাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট