
প্রতিবেদন: হৃদয় চক্রবর্তী
আজ ২৬শে এপিল, রোজ:রবিবার, চট্রগ্রাম জেলার পটিয়া উপজেলায় জিরি (৭)ইউনিয়নের ওয়ার্ডের(৯) আশরাফ আলির বাড়ি বক্সিপাড়া’র দিদার,আলমগীর,জাহাঙ্গীর ( পিতা আবুল কালাম)ও মোঃ সাকিল (পিতা মোঃ সোলায়মান) পারিবারিক শত্রুতা ও জায়গাজমি সংক্রান্ত জেরে একই এলাকার মো. আবদুল নুর এর পুত্র মোঃ জয়নাল(৩৫) কে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেস্টা করে এতে মোঃ জয়নাল গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং বর্তমানে চট্রগ্রাম মেডিক্যাল কলেজে মৃত্যুর সাথে পান্জা লড়ছে।
মোঃ দিদার, মো: আলমগীর, মো: জাহাঙ্গীর (পিতা আবুল কালাম)মরহুম আশরাফ আলির পৈতৃক ভিটায় জোড়পূর্বক গৃহ নির্মাণের চেষ্টা করে এবং ঘরের কাজ আরম্ভ করলে ঘটনার সূত্রপাত হয়। এমতাবস্থায় মরহুম আশরাফ আলির ঔরসজাত সন্তান রা তা পটিয়া থানায় জানান, এতে পটিয়া থানা পুলিশ তা আইনিভাবে বাঁধা দান হেতু ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেয়। এতকরে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুলিশ যাওয়ার কিছুক্ষণ পর আবার পুনরায় কাজ শুরু করন তারা।ওই সময় মরহুম আশরাফ আলির সন্তানেরা বাঁধা দিলে ছাদ থেকে গুড়ি পাথর নিক্ষেপ করেন অভিযুক্তরা।
তার কিছুক্ষণ পর মরহুম আশরাফ আলির নাতি মান্না(১৮) চাকরিতে যাওয়ার উদ্দেশ্য পুকুরে গোসল করতে গেলে ওকে আঘাত করা হয় এতে করে আশেপাশে থাকা লোকজন পরে তাকে উদ্দার করে বা্ড়িতে নিয়ে আসে। বাড়িতে আসলে অজস্র অশ্লীল ভাষায় গালাগাল করে ও বাড়ি উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে করে সবাই অনেক ভয় পাই কিন্তু কোন প্রতিবাদ না করে শান্ত ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পরিবারের সবাই।
পরবর্তীতে মোঃ জয়নাল ব্যাক্তিগত কাজে বাড়িতে আসলে তার উপর রাগান্বিত হয় এবং সে চলে যাওয়ার সময় আছমকা তার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে স্বজোরে আঘাত করে এবং সে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে চমেক’এ ভর্তিরত রয়েছেন। এছাড়া ও মরহুম আশরাফ আলির ছেলে ও নাতি এইঘটনায় আঘাতপ্রাপ্ত হয়।
সর্বশেষ পাওয়া খবরে জানা যায় এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।