1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহিয়ান  জামান সাংস্কৃতিক বিবেক ও তরুণ নেতৃত্বের এক সুস্পষ্ট উচ্চারণ  – আদনান সাব্বির পটিয়ার জিরি ইউনিয়নে অবৈধ গৃহ নির্মাণে বাধা দেওয়ায় হত্যার চেষ্টা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর

পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা ও সেবাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেলেও জনবল ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়েনি

আজ ১১ ডিসেম্বর ২০২৫ বুধবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়া এর যৌথ উদ্যোগে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়। সনাক পটিয়ার সহ-সভাপতি সাংবাদিক আবদুর রাজ্জাকের সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক পটিয়ার সাবেক সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র, সহ-সভাপতি শীলা দাশ। উপস্থিত ছিলেন, জুনিয়র কনসালটেন্ট যথাক্রমে ডা. মোছাম্মৎ সুলতানা আকতার, ডা. আবু সুফিয়ান, ডা. মো. সিরাজুল ইসলাম. ডা. প্রবাল চক্রবর্তী, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ ওসমানসহ সকল মেডিকেল অফিসার ও সিনিয়র স্টাফ নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পটিয়ার এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম। তিনি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সনাকের চলমান কার্যক্রম, লক্ষ্য উদ্দেশ্য ও কাঙ্খিত ফলাফল তুলে ধরেন।
প্রশ্নোত্তর পর্বে সেবাগ্রহীতাদের পক্ষ থেকে অভিযোগ ও পরমর্শ তুলে ধরেন আইরিন সুলতানা, মামনি দে, আরজু আকতার, অমিত আচার্য্য, সোলেমান চৌধুরী, মো. বেলাল হোসেন, সানজিদা খানম. মির্জা সিরাজুল ইসলাম, সামু আকতার, উসমান ফারুখ, শাহ আলম, আশরাফ আলী ও জি.এম. কাদের। যার মধ্যে রয়েছে: হাসপাতালে দালালের উপস্থিতি, রোগীদের ভালো করে না দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা, নারী পুরুষের টয়লেট আলাদা না থাকা, চক্ষু রোগীদের চশমা বিতরণ না করা, নার্সরা সঠিক ভাবে দায়িত্ব পালন না করা, ইমার্জেন্সিতে যথাযথ সেবা না পাওয়া, আউটডোরে আন্তরিকতার সাথে চিকিৎসা না পাওয়া, খাবার বিতরণে অনিয়ম, এক্সরে করতে না পারা ইত্যাদি। এ সময় সেবা প্রহীতাদের প্রতিটি অভিযোগ ও পরামর্শ আমলে নিয়ে কর্তৃপক্ষ সংশ্লিস্ট দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা করতে বাধ্য করা হয় এবং আগামীতে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেবেন বলে সতর্ক করা হয়। পাশাপাশি আগামীতে আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আশ^াস দেন। অপরদিকে সেবার মান বৃদ্ধিতে কর্তৃপক্ষের নানা পদক্ষেপের জন্য প্রশংসাও উঠে আসে সেবা গ্রহীতাদের বক্তব্যে।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেবাগ্রহীতাদের কাঙ্খিত সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেবা গ্রহীতা তুলনামুলক অনেক বেশী। ৫০ বেডের স্বাস্থ্য কমপ্লেক্স হলেও গড়ে ৭০-৭৫ জন ইনডোর সেবা নিয়ে থাকেন। আউটডোর. ইমার্জেন্সী সেবা তো রয়েছে। সেবাগ্রহীতাদের নিয়ে সমস্যা তুলে এনে সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য গণশুনানী আয়োজন নি:সন্দেহে প্রশংসাযোগ্য। এ ধরনের রোগী বান্ধব কর্মসূচি আয়োজনের জন্য সনাক-টিআইবিকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, সেবাগ্রহীতাদের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর। যার ফলশ্রæতিতে জুন মাসে সেবা প্রদানের ক্ষেত্রে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম জেলায় ১ম স্থান অধিকার করেছে। আগামীতে দেশ সেরা হতে চাই। কিন্তু জনবল সংকট ও রোগীর সংখ্যা বেশী হওয়ায় আমরা সেবাগ্রহীতাদের কাঙ্খিত সেবা দিতে পারিনা। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতোমধ্যে নতুন কিছু সেবা সংযোজন করেছে। যার মধ্যে রয়েছে আল্টাসনোগ্রাফি, ছোট অপারেশন, গর্ববতীদের সিজার, সুন্নতে খৎনা ইত্যাদি। ধলঘাট ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ৪ তলা ভবন হবে। আশা করছি আগামী জানুয়ারীতে কাজ শুরু হবে। এছাড়াও ৬ টি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, অফিস সহকারী সংকট থাকায় যথাযত চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছেনা। নতুন জনবল নিয়োগ ও উপ-স্বাস্থ্য কেন্দ্র সংস্কার করাও জরুরী হয়ে দাড়িয়েছে। তিনি আরো বলেন সেবাগ্রহীতারা সেবা সম্পর্কীত যে কোনো অভিযোগ দিতে পারবেন। অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থাও নেবেন বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট