1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহিয়ান  জামান সাংস্কৃতিক বিবেক ও তরুণ নেতৃত্বের এক সুস্পষ্ট উচ্চারণ  – আদনান সাব্বির পটিয়ার জিরি ইউনিয়নে অবৈধ গৃহ নির্মাণে বাধা দেওয়ায় হত্যার চেষ্টা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর

বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার অর্থঋণ আদালত-১-এর চট্টগ্রামের বিচারক মো. হেলাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।

আ দালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ এরশাদ জানান, বিচারকের আদেশে বলা হয়, স্ট্যান্ডার্ড ব্যাংক মহানগরীর পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ করা হচ্ছে না। ব্যাংকে যে বন্ধকি সম্পদ রয়েছে, তা নিলামে বিক্রির চেষ্টা করেও ব্যাংক ব্যর্থ হয়। এগুলো নিলামে কেউ কিনতে রাজি হচ্ছেন না। 

এ অবস্থায় ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঋণের টাকার মোট পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা।

এদিকে গত বছর জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী। এর আগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মোট ৭৬টি মামলা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট