1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহিয়ান  জামান সাংস্কৃতিক বিবেক ও তরুণ নেতৃত্বের এক সুস্পষ্ট উচ্চারণ  – আদনান সাব্বির পটিয়ার জিরি ইউনিয়নে অবৈধ গৃহ নির্মাণে বাধা দেওয়ায় হত্যার চেষ্টা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৮, সাতজনই একই পরিবারের

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৮২ বার পড়া হয়েছে

ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জনই নারী। ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পরে আরো তিনজনের মৃত্যু হয়।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার সীমান্ত অংশের আইড়মারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে

যাত্রী একই পরিবারের সাতজন নিহতরা হলেন- ইতি খাতুন (৪০), জাহিদুল ইসলাম (৬৫), সেলি বেগম (৬০), আঞ্জুমানয়ারা (৭৫), আন্না খাতুন (৬০), আনু বেগম (৫৫) ও সীমা খাতুন (৩৫)। নিহতদের মধ্যে সীমা খাতুনের বাড়ি কুষ্টিয়ার মেহেরপুরে। অন্য ৭জনের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে। তাছাড়া এ দুর্ঘটনায় মাইক্রোচালক সাহাবুদ্দিন (৩৫) প্রাণ হারিয়েছেন।

এ দুর্ঘটনার পর দুপুর ১২টা পর্যন্ত যানজট সৃষ্টি হয় মহাসড়কে। ফায়ার সার্ভিসের গুরুদাসপুর, বড়াইগ্রাম, নাটোর ও বনপাড়া হাইওয়ে থানার সদস্যরা উদ্ধার কাজে অংশ নেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।নিহত মাইক্রো চালক সাহাবুদ্দিনের মামাতো ভাই ধর্মদহ গ্রামের বাসিন্দা হাসিবুল ইসলাম বলেন, দৌলতপুর থেকে সিরাজগঞ্জে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য সাবুদ্দিনের মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। একই পরিবারের সাতজন সকাল সাড়ে ৬টার দিকে ওই মাইক্রোবাসে রওনা হন। একই গ্রামের ৭ ব্যক্তির মৃত্যুর খবরে ধর্মদহগ্রামে চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শীরা জানান, আইড়মারী ব্রিজের কাছে এলে কিছু বুঝে উঠার আগেই বেপরোয়া গতির একটি ট্রাক চলন্ত মাইক্রোবাসের ওপর উঠে পড়ে। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাঈল হোসেন জানান, সকাল ১০টার কিছু পরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় লাশগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। এখন পরিচয় নিশ্চিতের কাজ করছেন তারা। তাছাড়া দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট