1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহিয়ান  জামান সাংস্কৃতিক বিবেক ও তরুণ নেতৃত্বের এক সুস্পষ্ট উচ্চারণ  – আদনান সাব্বির পটিয়ার জিরি ইউনিয়নে অবৈধ গৃহ নির্মাণে বাধা দেওয়ায় হত্যার চেষ্টা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর

রাঙ্গুনিয়ায় প্রবাসির ঘরে ডাকাতের হানা-স্বর্ণ নিতে না পেরে প্রবাসির আঙ্গুল কেটে দিলো ডাকাতদল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ভূমিহীন সবুজ গ্রাম এলাকার প্রবাসী মো. জসিম উদ্দিনের (৪৫) বসতঘরে ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল হানা দেয়। এসময় সাম্প্রতিক সময়ে দেশে আসা প্রবাসী জসিমকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাস থেকে আনা স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান সামগ্রী খোঁজ করে।
না পেয়ে ক্ষুব্দ চক্রটি তাদের কুপিয়ে যখম করে। এতে প্রবাসী জসিমের হাতের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে বাঁচাতে তার স্ত্রী শাহানুর আকতার (৩৫) এগিয়ে এলে তাকেও যখম করা হয়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চক্রটি পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে একই রাত তিনটার দিকে উপ‌জেলার স্ব‌নির্ভর ইউনি‌য়ে‌নের সা‌বেক রাঙ্গু‌নিয়া এলাকায় হো‌মিও ডাক্তার হরিসাধন সাহার বা‌ড়ি‌তে ডাকা‌তির চেষ্টা করা হয়। ডাকাতদল গ্রামের দুটি ঘ‌রের দরজায় তালা ঝু‌লি‌য়ে দেয়। গ্রামের ৩টি বা‌ড়ির দরজা ভাঙ্গার চেষ্টা ক‌রে। ১টি বসতঘরের টি‌নের চা‌ল খুলে ঘরে ঢুকার চেষ্টা করে। পরে টের পে‌য়ে গ্রামবাসীরা এগি‌য়ে গেলে চক্রটি সিএন‌জি অ‌টো‌রিক্সা যোগে পা‌লি‌য়ে যায়।

এছাড়া সোমবার ভোররাত ৫টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বার আউলিয়া এলাকায় এক গৃহবধূকে জবাই করে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত গৃহবধূ আনোয়ারা বেগম বার আউলিয়া এলাকার বাসিন্দা আশরাফ আলীর কন্যা এবং আবদুর রউফের স্ত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “কিছু দুষ্কৃতিকারীরা জঙ্গল পোমরা একালায় এক প্রবাসীর ঘরে হানা দিয়েছে, এতে স্বামী স্ত্রী দুজন আহত হয়েছেন। ঘটনাস্থলে আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের বিষয়টিও তদারকি করা হচ্ছে। গৃহবধূকে জবাই করে হত্যা চেষ্টার ঘটনাটিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট