1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহিয়ান  জামান সাংস্কৃতিক বিবেক ও তরুণ নেতৃত্বের এক সুস্পষ্ট উচ্চারণ  – আদনান সাব্বির পটিয়ার জিরি ইউনিয়নে অবৈধ গৃহ নির্মাণে বাধা দেওয়ায় হত্যার চেষ্টা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর

পটিয়ায় বিএনপির দলীয় কার্যালয় দখলে নিতে মরিয়া দুই গ্রুপ।বৃহৎ সংঘর্ষের আশংকা

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৭২৮ বার পড়া হয়েছে

পটিয়া বিএনপির অভ্যান্তরীন কোন্দল প্রকাশ্যে রূপ নিয়েছে।পাল্টাপাল্টি কর্মসূচি ও একে অপরকে উদ্দেশ্য করে বক্তৃতা দেওয়া নিয়ে পটিয়ার বিএনপির রাজনীতির মাঠ উত্তপ্ত।এর মধ্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া এক গ্রুপ ও একই কমিটির সদস্য এনামুল হক এনাম আরেক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। তবে পটিয়া পৌর সদরে বিএনপির দলীয় কার্যালয়টি আগে থেকে দখলে ছিল এনাম গ্রুপের। ইদ্রিস গ্রুপ দলীয় কার্যালয়টি নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালাচ্ছেন।

এরমধ্যেই একে অপরকে চাঁদাবাজ, ধান্ধাবাজ, ঝাপটাবাজ, বেরাজ্জ্যাসহ আপত্তিকর মন্তব্য করে উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাতে এনাম গ্রুপের লোকজন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে পটিয়ায় বিক্ষোভ মিছিল বের করে।
এনাম গ্রুপের মুখপাত্র পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম বলেন- ইদ্রিস মিয়া জেলা বিএনপির আহবায়ক। তিনি কেন শুধুশুধু উপজেলা ও পৌরসভায় এসে বিশৃঙ্খলা করবেন। ওনি আমাদের গ্রুপকে চাঁদাবাজ বলে আখ্যা দিয়ে তিনি নিজেও চাঁদাবাজি করছেন। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চান, তাদের স্থান পটিয়া বিএনপির কার্যালয়ে হবে না। জবর দখল করে দলীয় কার্যালয়ে ঢুকতে দেওয়া যাবে না।

খোরশেদ আলম অভিযোগ করে বলেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সুসময়ের নেতা ছিলেন। তিনি বিগত ১৭ বছর পটিয়ার রাজনীতির সঙ্গে সক্রিয় ছিলেন না। ৫ আগস্ট পরবর্তী জেলা বিএনপির আহবায়ক হয়ে তৃণমূলে বিশৃঙ্খলা শুরু করেছেন। এ সুযোগ তৃণমূল নেতাকর্মীরা তাকে দিবেন না।

এদিকে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন- “দলের নাম ভাঙিয়ে বিএনপির পরিচয়ে একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে কার্যালয় দখল করে রেখেছে। তারা দলীয় কার্যক্রমের নামে ব্যক্তিস্বার্থ হাসিলে ব্যস্ত। এই গ্রুপটি আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখছে।” আইনশৃঙ্খলা বাহিনী আমাদের অনুরোধ করেছে যেন উত্তেজনা এড়াতে দলীয় কার্যালয়ে না যাই — আমরা তা মেনে নিয়েছি। কিন্তু এনামের অনুসারীরা লাঠিসোটা নিয়ে কার্যালয় দখল করে রেখেছে। প্রশাসন স্পষ্ট পক্ষপাতিত্ব করছে।

এছাড়া ইদ্রিস মিয়া দায়িত্ব পাওয়ার পর সকল পর্যায়ের কমিটি ভেঙ্গে দিয়েছেন,এবং নতুন কমিটির ঘোষণা করবেন শীঘ্রই,এইনিয়ে এনাম গ্রুপের অনুসারী দের মধ্যে চাপা ক্ষোভ প্রকাশ পাচ্ছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট