1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতি স্মরণ করছে আলোকবর্তিকা হারানোর বেদনাবিধুর অধ্যায় সাতকানিয়ায় বিদ্যুৎ থাকবে না শনিবার। পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত জ্যঁ ক্যুঁয়ে-৭১ এর বাংলাদেশ প্রেমি ফরাসি যুবক মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিন আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতি স্মরণ করছে আলোকবর্তিকা হারানোর বেদনাবিধুর অধ্যায়

  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

পল্লীশ্রী খেলাঘর আসর  গৈড়লা, পটিয়া, চট্টগ্রাম, এর অধীনে  হৃদয় চক্রবর্তী’র নেতৃত্বে হৃদয় চক্রবর্তী’র সঞ্চালনায়  ১৪ ই ডিসেম্বর রাত্রি বারোটা এক মিনিটে গৈড়লা কে.পি. বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ওই সময়ে আবারো জাতির সূর্যসন্তানদের আত্মাহুতি দানের  স্মৃতিচারণ এর লক্ষ্যে  প্রদীপ প্রজ্জলন  করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন অত্র খেলাঘর আসরের আহ্বায়ক অলকভট্টচায্য এবং গৈড়লা ১ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোহাম্মদ আবু সায়িদ সহ  অত্রসংগঠণের  আরো সদস্য গণ। এই সময় সবাই একসাথে পুষ্পস্তবক  অর্পণ করেন এবং প্রদীপ প্রজ্জলন করেন।

 

অত্রসংগঠনের সবাই একসাথে খালি পাইয়ে শহীদ মিনারে যাই এবং পুষ্পস্তবক অর্পণ করেন।পুষ্পস্তবক অর্পণ শেষে সবাই একসাথে  প্রদীপ প্রজ্জলন করেন এবং এক মিনিট নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার সৎগতি  কামনা করেন এ সময় অত্রসংগঠনের সদস্যসচিব  হৃদয় চক্রবর্তী বলেন আমাদের জাতির এই সূর্য সন্তানদের এই আত্মহুতি দান পৌঁছে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। তিনি আরো বলেন আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে। আমাদের আগামীর প্রজন্মকে জানাতে হবে কেন আমাদের এই জাতির সূর্য সন্তানদের হত্যা করা হয়েছিল। ইনি আবারও বলেন আমাদের তথা বাঙ্গালীদের বিজয় নিশ্চিত জানতে পেরে বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে  পাকিস্তানি হানাদার বাহিনীরা এদেশের রাজাকার আল বদর এবং আহসানস বাহিনী সহ যৌথ উদ্যোগে

 

বেছে বেছে হত্যা করেন বাংলার মেধাবী সন্তানদের যাতে করে বাংলাদেশে বাঙ্গালীদের কে নেতৃত্ব দেওয়ার মতো কেউ না থাকে এক কথায় বাংলাকে মেধাশূন্য করে কয়েকশত বছর পিছিয়ে দেওয়ার লক্ষ্যে তারা এই জঘন্য ষড়যন্ত্র চালিয়েছিলেন। তিনি আগামীর প্রজন্মকে আহ্বান করেন মুক্তিযুদ্ধকে স্মরণীয় করে রাখার জন্য তিনি শিশুদের উদ্দেশ্য বলেন তোমার তাদের জানতে হবে। কেননা যদি আগামীর প্রজন্ম না জানে তবে তাদের মধ্যে দেশপ্রেম মূলক কোনো অনুভূতি জাগ্রত হবে না। এ সময়  জনপ্রতিনিধি মোঃ আবু সাঈদ,  হৃদয় চক্রবর্তী সহ সংগঠনের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বলেন  তিনি খুবই খুশি হয়েছেন এলাকার তরুণদের এরুপ কার্যকলাপে। দেশপ্রেম মূলক এরকম কাজে তাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি এরুপ  কার্যকলাপে উপস্থিত হতে পেরে গর্ববোধ করেন। একই সময়ে  অত্র সংগঠনে আহবায়ক  অলক ভট্টাচার্য ভবিষ্যতে এরকম কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। এবং  ১৪ই ডিসেম্বর রাত্রি প্রথম প্রহরে  উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট