1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতি স্মরণ করছে আলোকবর্তিকা হারানোর বেদনাবিধুর অধ্যায় সাতকানিয়ায় বিদ্যুৎ থাকবে না শনিবার। পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত জ্যঁ ক্যুঁয়ে-৭১ এর বাংলাদেশ প্রেমি ফরাসি যুবক

ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি তে মূল্যায়ন পরীক্ষা- ছাঁটাইকরণের জন্য কি নতুন ফন্দি আটছে ম্যানেজমেন্ট? – ইমরান হোসেন

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের ব্যাংকিং খাতে সহকারী অফিসারসহ এন্ট্রি-লেভেল পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক – এটাই বহুদিনের প্রচলিত নিয়ম। সংশ্লিষ্ট নীতিমালার ৭.০২ ও ৭.০৩ ধারা অনুযায়ী অন্তত ৫০ শতাংশ নম্বর পায় এমন প্রার্থীরাই কেবল ভাইভা বা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকেন।

কিন্তু নীতিমালাটির ৭.০৪ ধারায় একটি বিশেষ ছাড়ের সুযোগ রাখা হয়েছে, যেখানে উল্লেখ আছে: “In case of exigency, the Managing Director & CEO of the Bank may appoint manpower… at Entry as well as at Lateral Entry Grades… relaxing the above recruitment formalities.” অর্থাৎ বিশেষ জরুরি পরিস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক বা সিইও চাইলে নিয়োগ বিধিমালা শিথিল করে লিখিত পরীক্ষাবিহীন সরাসরি নিয়োগ দিতে পারেন।

এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের পরিচালনায় আসার পর ব্যাংকের টার্নঅর্আউন্ড ও দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে অল্প সময়ে দক্ষ জনবল নিশ্চিত করার জন্য এই ৭.০৪ ধারাকে ব্যবহার করেছিল যা প্রতিষ্ঠানটির বিচক্ষণ কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখা হয়। কেননা, ব্যাংকিং খাতে প্রতিযোগিতা দিনে দিনে তীব্র হচ্ছে এবং সঠিক সময়ে সঠিক জনবল না পেলে বাজার হারানোর ঝুঁকি ছিল প্রবল।

যদিও কেউ কেউ এটাকে নিয়োগ পরীক্ষার বাইরে গিয়ে নিয়োগ দেওয়া বলে সমালোচনা করেছেন, বাস্তবে ব্যাংকের সক্ষমতা ও সেবা টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে অভিজ্ঞ ও প্রস্তুত জনশক্তি নিয়োগের বিকল্প ছিল না।

বর্তমানে বাংলাদেশ ব্যাংক আবারও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অটল আছে যাতে করে নিয়োগপ্রাপ্তদের বৈধতা যাচাই হয় এবং ভবিষ্যতে নিয়োগ মেধাভিত্তিক হয়।
তবে যাদের অনেকে ইতোমধ্যে চাকরি করছেন বা দীর্ঘদিন পড়াশোনার বাইরে রয়েছেন, তাদের মধ্যে এই পর্যায়ে এসে কঠিন লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া বেশ দুরূহ হয়ে পড়েছে। ফলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, পরীক্ষাভিত্তিক এই নিয়োগব্যবস্থায় ফিরলে প্রার্থীদের মধ্যে প্রায় ৩ হাজারেরও বেশি ব্যক্তি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়তে পারেন।

 

— ইমরান উদ্দিন
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট