1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

ছিনতাইয়ের অভিযোগে সরফভাটায় গণরোষের কবলে কিশোর। সেনাবাহিনীর সহায়তায় আটক করল পুলিশ

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৪১ বার পড়া হয়েছে

প্রতিবেদন :- রাহুল বড়ুয়া( রাঙ্গুনিয়া)
রাঙ্গুনিয়া উপজেলার পূর্ব সরফভাটা এলাকায় গণরোষের কবলে পড়েছে এক কিশোর। তার নাম মো. জোনায়েদ (২০) সে পূর্ব সরফভাটা মোয়াবিনুল ইসলাম মাদ্রাসা এলাকার মো. জমিরের ছেলে। বৃহস্পতিবার রাতে ইসমাইল নামে এক কাঠমিস্ত্রীর কাছ থেকে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পরে এলাকার কয়েকশো জনসাধারণ তাকে ধরে আনলে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয় ওবাইদ বিন সোলাইমান জানান, সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব সরফভাটা হাজী মসজিদ এলাকায় ইসমাইল নামে এক কাঠমিস্ত্রীকে মারধর করে ছেলের চিকিৎসার জন্য রাখা ১৬ হাজার টাকা ছিনিয়ে নেয় জোনায়েদ। ভুক্তভোগী ইসমাইল বিষয়টি এলাকার জনসাধারণকে জানালে এলাকাজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েকশো এলাকাবাসী অভিযুক্ত জোনায়েদকে ধরে নিয়ে আসে। সে সবার সামনে বিষয়টি স্বীকার করে এবং তার সাথে স্থানীয় মামুন নামে অপর এক কিশোর জড়িত বলে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও জনরোষ থেকে জোনায়েদকে আটক করা যাচ্ছিলো না। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এলে তাদের সহায়তায় জোনায়েদকে আটক করে নিয়ে যায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
আটক জোনায়েদের বিরুদ্ধে এলাকায় ইভটিজিং, চুরি, ছিনতাইসহ নানা অভিযোগ তুলেন এলাকাবাসী। এই কাজে ওই এলাকায় ৮-১০ জনের সংঘবদ্ধ চক্র রয়েছে বলে জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট