1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতি স্মরণ করছে আলোকবর্তিকা হারানোর বেদনাবিধুর অধ্যায় সাতকানিয়ায় বিদ্যুৎ থাকবে না শনিবার। পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত জ্যঁ ক্যুঁয়ে-৭১ এর বাংলাদেশ প্রেমি ফরাসি যুবক

মেঘফুলের না-পাওয়া – চাতক শাকিল

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৮৮ বার পড়া হয়েছে

 

তুমি ছিলে মেঘের মতো — ছুঁইছো, ফেরো নি,
আকাশের কোলেও তুমি থেমে রও নি।
আমি চাতক হয়ে তাকিয়ে থেকেছি,
তোমার একটা বার্তা, হাসি খুঁজে বেড়িয়েছি।

তোমার দেয়া সেই চিরকুটের গন্ধে,
আজো ভিজে থাকে আমার মনের ছন্দে।
তোমার ছবি, তোমার ছায়া, তোমার দেয়া ফুল,
সবই আছে… শুধু নেই তুমি — আমার মেঘফুল।

তুমি বুঝলে না আমার চুপ করে থাকা,
তুমি দেখলে না ভালোবাসার বুকের ব্যথা।
তুমি এলে হাওয়া হয়ে, গেলে ঝড় বয়ে,
আমার চারপাশে রেখে গেলে শুধু শূন্যতা ছয়ে।

তুমি ছিলে স্বপ্নে, আমি ছিলাম জেগে,
তুমি গেলে দূরে, আর ফিরলে না বেজে।
তবুও কৃতজ্ঞ — কারণ তুমি ছিলে,
একটা সময়ের মেঘে, তুমি ভালোবাসা মিশালে।

আজো তোমার নামটা মনের কাব্যে বাজে,
মেঘফুল, না-পাওয়া বলেই তো তোমায় ভালোবাসা আজো সাজে।
না-পাওয়া বলে তুমি মলিন নও,
তুমি হয়ে আছো আমার কবিতার কষ্টের ছায়াঘন ছোঁও।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট