1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতি স্মরণ করছে আলোকবর্তিকা হারানোর বেদনাবিধুর অধ্যায় সাতকানিয়ায় বিদ্যুৎ থাকবে না শনিবার। পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত জ্যঁ ক্যুঁয়ে-৭১ এর বাংলাদেশ প্রেমি ফরাসি যুবক

দুঃখিত -দূর্ঘটনা!

  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

দুঃখিত -দূর্ঘটনা!
সৈকত ওভি।

বুক পুড়ল, স্বপ্ন পুড়ল, খাতা উড়ে গেল ছাই হয়ে—
কেউ জানল না, আজকে কোনো পাতায় লেখা ছিল
মস্তিষ্ক ও হৃদয়ের সংযোগ।
কিন্তু হৃদয় তো পুড়েই ছাই,
সেই সংযোগ কি আর মেলে কোনো সিলেবাসে? ফিরবে না নিষ্পাপ মুখগুলো।

চুলের গন্ধ আর পুড়ে যাওয়া খাতার গন্ধ—
দুটোই ধোঁয়া হয়ে ঢুকল ফুসফুসে।
কিন্তু কোনটি বেশি জ্বালায় চোখের জল,
তা কি পরিমাপ করা যায়
রাষ্ট্রের কোনো পরিসংখ্যানে?

কে ওড়ায় যুদ্ধের প্রশিক্ষণ?
শিক্ষার ছাদের ঠিক ওপরে?
যেখানে প্রতিদিন ভোরে বেজে ওঠে ঘণ্টা,
আর কোমল চোখে আঁকা হয় রাষ্ট্রের ভবিষ্যত।

রাষ্ট্র কি কেবল নোটিশ বোর্ড?
না কি তারও কিছু দায়িত্ব আছে—
যা তাকে প্রশ্ন করায়, থামায়,
জবাব দিতে শেখায় আগুনের পেছনে দাঁড়িয়ে?

আকাশ কি আর উন্মুক্ত?
চশমা পেছনে ঠেলে শুধু বলল, দুঃখিত, দুর্ঘটনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট