1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

এবার এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ থেকে মাদারীপুর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে জুলাই পদযাত্রা শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।এর আগে দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত এক সমাবেশে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। নেতাদের আগমনে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।

দুপুর ১টা ৩৫ মিনিটে সমাবেশ মঞ্চে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। তারা সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ওপর চড়াও হয়।

এর আগে সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতেও হামলা হয়। দুপুর ১২টার দিকে কংশুর এলাকা থেকে নাশকতা ও পুলিশের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করে সেনাবাহিনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট