1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক:হৃদয় চক্রবর্তী।

চট্টগ্রামে, পটিয়া বাইপাস সড়কে বৈলতলী শ্যামলী পরিবহনের একটি বাস ও একটি  মাছবাহী  ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মোঃ মোরশেদ (২৪) নামে ট্রাক ড্রাইভারের। নিহত ট্রাক ড্রাইভার  মোঃ মোরশেদ (২৪) দোহাজারী এলাকার মোঃ মোস্তাকের পুত্র। একই ঘটনায় আহত হয়েছেন  মো.রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২) মো. আলিম (৫৫) ও সার্জেন্ট আকরাম হোসেন (৫০)।

আজ (২২ জুন রবিবার) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,বাসটি তার নিজের পাশ থেকে হটাৎকরে অপর পাশে চলে আসায় এই ঘটনা ঘটে।  হয়তো চোখে ঘুম থাকায় এরুপ হয়েছেবলে অনুমান করেছেন তারা । এতে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় শ্যামলী বাসের বেশকিছু যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পটিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে ওই সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।

এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান, দুর্ঘটায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের প্রক্রিয়া চলছে। তবে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের আবেদন জানানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট