1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতি স্মরণ করছে আলোকবর্তিকা হারানোর বেদনাবিধুর অধ্যায় সাতকানিয়ায় বিদ্যুৎ থাকবে না শনিবার। পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত জ্যঁ ক্যুঁয়ে-৭১ এর বাংলাদেশ প্রেমি ফরাসি যুবক

লোহাগাড়ায় অস্ত্রসহ ডাকাত দম্পতি গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও স্বর্ণালংকারসহ ডাকাত দম্পতিকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার সময় লোহাগাড়া থানাধীন আধুনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২ টি অস্ত্র, স্বর্ণালংকারসহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ডিউটি করাকালীন দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় আমিরাবাদ বাজার হতে চুনতি বাজার এলাকায় যাওয়ার সময় লোহাগাড়া থানাধীন আধুনগর ইউনিয়নের আধুনগর খাসমহল এলাকায় চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পূর্বপাশে জনৈক মান্নানের মুদি দোকানের সামনে ফাঁকা জায়গা একজন পুরুষ ও একজন মহিলাকে সন্দেহজনক দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে লুন্ঠিত মালামাল গুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—চট্টগ্রামের বাঁশখালীর গুলুল্যাখালী মাইজপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর হিমছড়িপাড়া এলাকায় বসবাসকারী মো. মনজুর আলম (৫২) এবং তার স্ত্রী হাছিনা বেগম (৪০) ডাকাত মঞ্জুর।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের হেফাজত হতে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি দিয়ে তারা পটিয়া থানা এলাকায় একটি বসত বাড়িতে ডাকাতি করেছিল। ডাকাতি শেষে ঘটনাস্থল এলাকায় স্থানীয় জনসাধারণের ধাওয়া খেয়ে জব্দকৃত অস্ত্র-গুলি, স্বর্ণালংকার ও টাকা আধুনগরের খাসমহল এলাকায় একটি পরিত্যক্ত ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছিল।

আজ সুযোগ বুঝে স্ত্রীর সহায়তায় আলামতগুলি নিয়ে বাসযোগে আজিজনগর যাওয়ার সময় চুনতি এলাকায় পুলিশি অভিযান আছে জানতে পেরে ঘটনাস্থলে বাস থেকে নেমে যায় ও ভিন্ন কৌশলে বাড়িতে যাওয়ার জন্য অপেক্ষা করছিল।

আটক মোঃ মনজুর আলমের বিরুদ্ধে অর্ধ ডজন ডাকাতির মামলা রয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ডাকাতির লুন্ঠিত মালামাল ও অস্ত্রসহ দুজনকে আটক করি, শনিবার সকালে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

তথ্যসূত্রঃ দৈনিক আজাদী

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট