1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক: হৃদয় চক্রবর্তী
আজ ১২ মার্চ ২০২৫, সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কুমার দে। এ সময় উপস্থিত ছিলেন সনাক পটিয়ার সহ-সভাপতি ও শিক্ষা উপকমিটির আহবায়ক সাংবাদিক আবদুর রাজ্জাক, সনাক সদস্য নিলুফার জাহান কুমু, ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজের অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র কোর্ডিনেটর জেড.এম. জাহেদুল ইসলাম, সাবেক কোর্ডিনেটর হৃদয় চক্রবর্তী ও ইয়েস সহ-দলনেতা বাঁধন বড়ুয়া।
সভায় সনাকের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যমান সমস্যা ও করণীয় বিষয়ে পরামর্শ তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ায় শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি সেবার মানোন্নয়নে চলমান প্যাকট প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারমধ্যে শিক্ষা সেক্টরের ২টি মাধ্যমিক বিদ্যালয় যথাক্রমে দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজ অন্তর্ভূক্ত। উক্ত প্রতিষ্ঠান দুটির শিক্ষার মানোন্নয়নে গৃহিত কর্মসূচির মধ্যে কমিউনিটি অ্যাকশন সভা ও মোবাইল অ্যাপভিত্তিক প্রমান নির্ভর কমিউনিটি মনিটরিং অন্যতম। সভায় বিদ্যালয়ের বিভিন্ন অগতির পাশাপাশি অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত সমস্যা যা স্থানীয় স্থানীয় পর্যায়ে সমাধান হয়নি বা সমাধানযোগ্য নয় এবং উপজেলার অন্যান্য বিদ্যালয়ের মধ্যেও বিদ্যমান থাকতে পারে তা আমলে নেয়ার জন্য প্রস্তাবনা তুলে ধরা হয়।
প্রস্তাবনার মধ্যে রয়েছে বিদ্যালয়ের দ্রুত ম্যানেজিং কমিটি গঠন, প্রধান শিক্ষক নিয়োগ নিশ্চিত করা, শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট সমাধান করা, বিদ্যালয়ের কার্যক্রমে অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা, প্রতিবন্ধীবান্ধব র‌্যাম্প তৈরী করা ও শিক্ষা সামগ্রী সংগ্রহ, শিক্ষার্থীদের মাসের থেকে উপস্থিতি বৃদ্ধির জোর দেওয়া, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা, বিদ্যালয়ে অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন এবং নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন নিশ্চিত করা। উপস্থিত সকলে মুক্ত আলোচনায় অংশ নিয়ে উল্লেখিত বিষয়ে স্ব-স্ব মতামত তুলে ধরেন। পাশাপাশি মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহনের দাবী জানানো হয়।
সনাক সহ-সভাপতি ও শিক্ষা উপকমিটির আহবায়ক সাংবাদিক আবদুর রাজ্জাক বলেন, সনাকে গৃহিত পদক্ষেপের ফলে ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সার্বিক উন্নতি হয়েছে। আমাদের গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) নিয়মিত মনিটরিং করছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সমন্বয় সাধন করে তারা বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি কর্তৃপক্ষের তদারকী বৃদ্ধির আহবান জানান।
সভাপতির বক্তব্যে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপন কান্তি দে বলেন, আমি গত মাসে অত্র উপজেলায় যোগদান করেছি। রমজান ও ঈদের বন্ধ শেষে আমি স্কুল পরিদর্শন কওে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধনের লক্ষ্যে যা যা করনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো। আমার বিশ্বাস সনাকের অভিজ্ঞতালব্দ পরামর্শ অন্যান্য বিদ্যালয়ের কাজে লাগিয়ে কাঙ্খিত মানোন্নয়ন সম্ভব। তিনি সনাকের চলমান কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট