
জ্বালানি খাতে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ ও রাজনৈতিক অঙ্গীকার গ্রহণের দাবী
আজ ২৬ জানুয়ারি ২০২৬ সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি পটিয়ার উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে পটিয়া উপজেলা পরিষদের সম্মুখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে “জ্বালানি খাতে দুর্নীতি প্রতিরোধ করে সুশাসন নিশ্চিত করে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ ও রাজনৈতিক অঙ্গীকার গ্রহণের জোরালো দাবীতে” জীবাশ্ম জ্বালানিকে না বলুন, চাই: টেকসই উন্নয়নে নবায়ন যোগ্য জ্বালানি ও সুশাসন শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশন্যাল বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কো-অর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও সনাক পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবিশেখর নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসের ধারনাপত্র পাঠ করেন সাবেক ইয়েস দলনেতা নিলয় বড়ুয়া। বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা আইসিটি কর্মকর্তা মৃম্ময় দাশ, সনাক সদস্য মো. শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন, সনাক সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সেবা এনভায়নমেন্ট সংস্থার সভাপতি মো. সেলিম উদ্দীন, সনাক সদস্য নিত্যময় চৌধুরী।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীরকারাবদ্ধ হলেও বাংলাদেশ আমদানী নির্ভর জ্বালানির উপর অতি নির্ভরশীল। বিদু্যূত উৎপাদন বাড়লেও বর্তমানে বাংলাদেশের জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির মাত্র ৪.৬ শতাংশ। ২০১০-২০২৩ সমময়কালে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমান বিদেশী বিনিয়োগ হলেও নবায়নযোগ্য জ্বালানি খাতে মাত্র ৩.৩ শতাংশ বিনিয়োগ হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি উৎপানের সরকারের বিভিন্ন পরিকল্পনায় অসঙ্গতি, অস্পষ্টতা ও অংশীজনের সমন্বয়হীনতা বিদ্যমান। যার ফলে দীর্ঘমেয়াদী পরিবেশবান্ধব প্রকল্প গ্রহণে তৈরী হচ্ছে দীর্ঘসূত্রিতা যা আমাদের মারাত্নক ঝুঁকি তৈরী হচ্ছে। সভায় নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে হ্রাস করে নবায়নযোগ্য জ¦ালানি ব্যবহার বৃদ্ধি করতে দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি খাতকে দুর্নীতিমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা এবং নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানির উৎপাদন সুনিশ্চিত করতে সুনির্দ্দিষ্ট পরিকল্পনা প্রণয়ণের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোরালো দাবী উপস্থাপন করা হয়। একই সাথে সনাক-টিআইবির পক্ষ থেকে জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতসহ নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যক্রর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য ৯ দফা সুপারিশমালা উপস্থাপন করা হয়।
মানববন্ধনে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, সনাক, ইয়েস, এসিজি সদস্যসহ নানা শ্রেণি-পেশার সাধারন জনগন অংশগ্রহণ করেন। এ সময় জনসচেতনতায় নানা স্লোগানের ফেস্টুন বহন করার পাশাপাশি ইয়েসদের পক্ষ থেকে ৯ দফা দাবীসহ ধারণাপত্র বিতরণ করা হয়।