1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতি স্মরণ করছে আলোকবর্তিকা হারানোর বেদনাবিধুর অধ্যায় সাতকানিয়ায় বিদ্যুৎ থাকবে না শনিবার। পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত জ্যঁ ক্যুঁয়ে-৭১ এর বাংলাদেশ প্রেমি ফরাসি যুবক

সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

সুন্দর সমাজ গঠনে সুশিক্ষাই হোক প্রধান হাতিয়ার।এই প্রতিপাদ্য সামনে রেখে গত ২৭ নভেম্বর ২০২৫, সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি নাথ, সনাক পটিয়ার সহ-সভাপতি ও শিক্ষা উপকমিটির আহবায়ক সাংবাদিক আবদুর রাজ্জাক, সনাক সহ-সভাপতি শীলা দাশ, সনাক সদস্য নিলুফার জাহান কুমু, সনাক সদস্য রূপস মুৎসুদ্দী, টিআইবির এরিয়া কোর্ডিনেটর এ. জি. এম. জাহাঙ্গীর আলম।

সভায় সনাকের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনা বাংলাদেশ (টিআইবি)’র এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, সনাক পটিয়ায় ২টি মাধ্যমিক বিদ্যালয় যথাক্রমে দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয় ও ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। যার মধ্যে কমিউনিটি অ্যাকশন সভা ও মোবাইল অ্যাপভিত্তিক প্রমান নির্ভর কমিউনিটি মনিটরিং অন্যতম। সভায় বিদ্যালয়ের বিভিন্ন অগতির পাশাপাশি অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত সমস্যা যা স্থানীয় স্থানীয় পর্যায়ে সমাধান হয়নি বা সমাধানযোগ্য নয় এবং উপজেলার অন্যান্য বিদ্যালয়ের মধ্যেও বিদ্যমান থাকতে পারে তা আমলে নেয়ার জন্য প্রস্তাবনা তুলে ধরা হয়।
প্রস্তাবনার মধ্যে রয়েছে বিদ্যালয়ের কমিটি গঠন, প্রধান শিক্ষক নিয়োগ নিশ্চিত করা, শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট, সুপেয় পানির সংকট, বেঞ্চ সংকট, ফ্যান সংকট দূর করা, বিদ্যালয়ের কার্যক্রমে অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা, প্রতিবন্ধীবান্ধব র‌্যাম্প তৈরী করা, মাসের বেতন মাসে আদায় করা, জরিমানা আদায় করা হলে আদায় রিসিটে উল্লেখ করা, কিছু বিদ্যালয়ে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, বছরের শুরু থেকে উপস্থিতি বৃদ্ধির জোর দেওয়া, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করা, বিদ্যালয়ে অভিযোগ ও পরামর্শ বাক্স স্থাপন ও অভিভাবক সমাবেশ আয়োজন নিশ্চিত করা। উপস্থিত সকলে মুক্ত আলোচনায় অংশ নিয়ে উল্লেখিত বিষয়ে স্ব-স্ব মতামত তুলে ধরেন।

সনাক সহ-সভাপতি ও শিক্ষা উপকমিটির আহবায়ক সাংবাদিক আবদুর রাজ্জাক বলেন, সনাকে গৃহিত পদক্ষেপের ফলে ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর অনেক উন্নতি হয়েছে। আমাদের গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রæপ (এসিজি) নিয়মিত মনিটরিং করছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সমন্বয় সাধন করে তারা বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ বলেন, গত মিটিংয়ের আলোকে অনেক চিহ্নিত সমস্যা সমাধান করা হয়েছে, কিছু সমাধানের পথে। আজকের সভায় প্রাপ্ত পরামর্শ ও সুপারিশ আমরা পর্যালোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ইতোমধ্যে আমি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে যেখানে যে সমস্যা পরিলক্ষিত হচ্ছে সে বিষয়ে করণীয় নির্দেশনা দিয়ে আসছি এবং নিয়মিত তদারকি করে যাচ্ছি। এটা আগামীতেও অব্যাহত থাকবে।
সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক ইয়েস দলনেতা অনির্বান পালিত, এসিজি ইউনিয়ন কৃষি স্কুলের সমন্বয়ক হৃদয় চক্রবর্তী, সহ-সমন্বয়ক শওকত ওসমান ও এসিজি সদস্য মো. ইশরাক হাসান সিদ্দিকী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট