1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতি স্মরণ করছে আলোকবর্তিকা হারানোর বেদনাবিধুর অধ্যায় সাতকানিয়ায় বিদ্যুৎ থাকবে না শনিবার। পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত জ্যঁ ক্যুঁয়ে-৭১ এর বাংলাদেশ প্রেমি ফরাসি যুবক

পটিয়ায় ইয়েস এর উদ্যোগে সুন্দর হাতের লেখা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ আয়োজন সুশিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

 

পটিয়ায় ইয়েস এর উদ্যোগে সুন্দর হাতের লেখা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ আয়োজন
সুশিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

আজ ২৫ নভেম্বর ২০২৫ সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত ইয়ুথ এনগেজমেন্টস সাপোর্ট (ইয়েস) পটিয়া এর উদ্যোগে পাইরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা, কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইয়েস দলনেতা নিলয় বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সনাক পটিয়ার সহ-সভাপতি শীলা দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শিউলি আকতার। উপস্থিত ছিলেন টিআইবির এরিয়া কোর্ডিনেটর এরিয়া কোর্ডিনেটর এ.জি.এম. জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আয়েশা খায়রুন্নেছা, ফারহানা আকতার, সবিতা দাশ, সাবেক ইয়েস দলনেতা ইয়াছমিন আকতার, এসিজি সমন্বয়ক জোবাইদা সুলতানা, সহ-সমন্বয়ক হাবীবা সুলতানা, আবদুল্লাহ বিন ছাবেত।

প্রধান অতিথির বক্তব্যে সনাক সহ-সভাপতি শীলা দাশ বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য পাঠ্যসুচির পড়ালেখার পাশাপাশি অনুপ্রেরণাদায়ক কর্মসূচি আয়োজন করা হলে শিক্ষার্থীরা আনন্দমূখর পরিবেশে পাঠ গ্রহণ করে এবং মানসিক বিকাশের সুযোগ পায়। এই ধরনের কর্মসূচি বিদ্যালয়ে নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা তৈরী হবে, যা ভবিষ্যতে দেশপ্রেমিক ও মেধাবী প্রজন্ম তৈরীতে সহায়ক হবে।

পাইরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক সহায়তায় এবং শিক্ষার্থীদের স্বতঃফ‚র্ত অংশগ্রহণে এ প্রতিযোগিতা আজ সকাল ১১.০০ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়। বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির মোট ৬৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মূল্যায়ন শেষে বিজয়ীদের হাতে অতিতিরা পুরস্কার তুলে দেন। উপস্থিত সবাইকে দুর্নীতিকে বিরোধী শপথ বাক্য পাঠন করান প্রধান অতিথি শীলা দাশ।

কর্মসূচি আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন, ইয়েস সদস্য মেহনাজ সুলতানা, চন্দ্রা চক্রবর্তী, ইসরাত জাহান ইশপা, এসিজি সদস্য মিনহাজ উদ্দীন রিয়াদ, শাহিদা সুলতানা, রেহনুমা জান্নাত মাহী ও শানজু আকতার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট