1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা শহীদ বুদ্ধিজীবী দিবস আজ: জাতি স্মরণ করছে আলোকবর্তিকা হারানোর বেদনাবিধুর অধ্যায় সাতকানিয়ায় বিদ্যুৎ থাকবে না শনিবার। পটিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত জ্যঁ ক্যুঁয়ে-৭১ এর বাংলাদেশ প্রেমি ফরাসি যুবক

মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের সভাপতি গুলিবিদ্ধ

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

মীরসরাইয়ে দুর্বৃত্তের গুলিতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী রাজিব আহত হয়েছেন। ‎শনিবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার মস্তাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা গেছে, রাতে মহাসড়কের পাশে একটি মোটরসাইকেলে অমল নামের এক ব্যক্তির পেছনে বসে ছিলেন অনির্বাণ চৌধুরী রাজিব। এ সময় মুখোশ পরা সন্ত্রাসীরা একটি মোটরসাইকেলে এসে গুলি ছোড়ে। এতে অমলের পায়ে একটি গুলি এবং রাজিবের কোমরের দুই পাশে দুটি গুলি লাগে।

‎আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

‎মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম ফেরদৌস বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে রাজিবকে হাসপাতালে আনা হয়। তার পিঠে কোমরের দুই পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেকে পাঠানো হয়েছে।’

‎রাজিবের এক প্রতিবেশী বলেন, ‘দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও বুঝে উঠতে পারছি না।’

‎জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট