1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

মৈত্রীপ্রদীপ আনন্দ মিত্র মহাথের’র প্রথম মহাপ্রয়াণ বার্ষিকী পালন ও স্মৃতি চৈত্য নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

মৈত্রীপ্রদীপ আনন্দ মিত্র মহাথের’র প্রথম মহাপ্রয়াণ বার্ষিকী ও স্মৃতি চৈত্য নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার নবরূপকার ও অধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক, মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র প্রথম মহাপ্রয়াণ বার্ষিকী ও স্মৃতি চৈত্য নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বিশেষ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২৮ জুন ২০২৫ খ্রিঃ (১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ / ২৫৬৯ বুদ্ধাব্দ), সকাল ৯:৩০ মিনিটে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের ঐতিহাসিক পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার প্রাঙ্গণে মহতী অষ্টপরিস্কার সহ সংঘদান, প্রদীপ প্রজ্বলন, আনন্দ মিত্র মহাথের’র জীবনালেখ্য স্মরণ এবং পূজনীয় ভিক্ষু সংঘের পিণ্ডদানের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনের দ্বিতীয় পর্বে, দুপুর ১টায় স্মৃতি চৈত্য নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের বরেণ্য ধর্মগুরুগণ:
অগ্রশাসনধ্বজ সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের, উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
শিক্ষাবিদ শাসনতিলক সুনন্দ মহাথের, সহ-উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা।
শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথের, মহাসচিব, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ।
এই মহতী আয়োজনে ছিলেন পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের দায়ক-দায়িকা ও বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামবাসীবৃন্দ।
অনুষ্ঠানে ধর্মপ্রাণ জনসাধারণ, বৌদ্ধ ধর্মাবলম্বী অনুসারী এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট