1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) চট্টগ্রাম দক্ষিণ জেলার ত্রৈ-মাসিক সভা শনিবার (২৮ জুন) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ সৌদি-বাংলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, এ সংগঠনের উপদেষ্টা ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক। প্রধান বক্তা ছিলেন, এ সংগঠনের চট্টগ্রাম মহানগরীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা শাহজাহান মহিউদ্দিন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি ছৈয়দ আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাঁশখালী সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, সংগঠনের দক্ষিণ জেলার সহ সভাপতি আবুল কালাম আজাদ চৌধুরী, ফজলুল হক আজাদ, ফরিদুল আলম, মোহাম্মদ ইলিয়াস, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী দিদারুল আলম, সরওয়ার কামাল, ইরান চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, নওরিন ওসমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ রফিক, জেলা সদস্য মো. জোনায়েদ, তৌহিদুল ইসলাম, সাতকানিয়া উপজেলার সহ সভাপতি মো. মোর্শেদ, প্রচার সম্পাদক মো. মহিউদ্দিন, মো. দেলোয়ার, মো. ছগির ও মো. বদিউল আলম প্রমুখ।

সভায় ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা, ষান্মাসিক রিপোর্ট পেশ, আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, ব্যবসায়ীদের সংঘবদ্ধ করে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত সার্কুলার অনুযায়ী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা সাংগঠনিক বিষয়ে আলোচনার পাশাপাশি রাষ্ট্রীয় ও রাজনৈতিক সন্ত্রাস বন্ধ, বিভিন্ন সেক্টরে ব্যবসায়ীদের হয়রানি ও চাঁদাবাজি বন্ধ এবং ব্যবসা করতে বাধার মুখোমুখি ব্রিটিশ আইন বাতিল করে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা সম্বলিত নতুন আইন প্রণয়নসহ ব্যবসা সম্প্রসারণে সকল বাধা দূরীকরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট