1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর চট্রগ্রাম দক্ষিণজেলা বিএনপি কর্তৃক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আজ সাংবাদিক শহিদুল ইসলাম কায়েস -এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা

রোয়াজারহাট বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন-সভাপতি আবদুল শুক্কুর, সম্পাদক গাজী জসিম উদ্দিন।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

প্রতিবেদক:- রাহুল বড়ুয়া

রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও জনবহুল বাণিজ্যকেন্দ্র রোয়াজারহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৫ সালের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। এতে সভাপতি পদে মো. আবদুল শুক্কুর (প্রতীক: ছাতা) এবং সাধারণ সম্পাদক পদে গাজী মোহাম্মদ জসিম উদ্দিন (প্রতীক: আনারস) বিপুল ভোটে বিজয়ী হন।
নির্বাচনী ফলাফল (প্রধান পদসমূহ):
সভাপতি:
মো. আবদুল শুক্কুর (ছাতা): ৩০৮ ভোট
মোহাম্মদ মুছা (দোয়াতকলম): ২২৮ ভোট
সাধারণ সম্পাদক:
গাজী মোহাম্মদ জসিম উদ্দিন (আনারস): ৩৪৯ ভোট
মোহাম্মদ দিদার লাহেড়ী: ১৬১ ভোট
সহ-সভাপতি:
মো. ইউসুফ সওদাগর (প্রজাপতি)
নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা। সকাল থেকেই বাজার প্রাঙ্গণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা নিজেদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যবসায়ী সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “আমরা ব্যবসায়ীদের ন্যায্য অধিকার, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
অতিরিক্ত নিরাপত্তা:
নির্বাচন ঘিরে ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা এবং স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধান, ফলে পুরো ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও নির্ঘাতভাবে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট