1. news@dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর : দৈনিক চাঁটগার খবর
  2. info@www.dainikchatgarkobor.com : দৈনিক চাঁটগার খবর :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নাহিয়ান  জামান সাংস্কৃতিক বিবেক ও তরুণ নেতৃত্বের এক সুস্পষ্ট উচ্চারণ  – আদনান সাব্বির পটিয়ার জিরি ইউনিয়নে অবৈধ গৃহ নির্মাণে বাধা দেওয়ায় হত্যার চেষ্টা মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত রমজানে দানের হাত বাড়িয়ে দেয় ধর্মীয় প্রতিষ্ঠানে! পটিয়ার এলিট হেয়ার স্টুডিও এন্ড ক্যাফেতে স্টাইলিশ লুকের সাথে পাচ্ছেন আকর্ষণীয় উপহার তোমাকে খুঁজি -মো:হেলাল উদ্দিন জিসান চট্টগ্রামের পটিয়ায় অর্ধশতাদিক শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন, মানবিক সংগঠন পটিয়া ব্লাড ফাউন্ডেশন। পটিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৬ উপলক্ষ্যে মানববন্ধন বৃষ্টিস্নাত মদীনায় পটিয়ায় চাঞ্চল্যকর দশ মাসের অন্ত্বসত্তা গৃহবধূ মহুয়া হত্যা প্ররোচনাদানকারী হিসাবে অভিযুক্ত প্রধান আসামী ফায়াদ চৌধুরীর জামিন নামঞ্জুর

ব্যাংকে ঢুকে ম্যানেজারকে পিটিয়ে আহত করলেন যুবদল নেতা

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪৯০ বার পড়া হয়েছে

ঋণ খেলাপির মামলা দায়ের করায় পাবনার চাটমোহর উপজেলায় একটি ব্যাংকে ভাঙচুর চালিয়েছেন এক যুবদল নেতা। এ সময় তিনি ব্যাংকের ব্যবস্থাপককে মারধর করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ফৈলজানা শাখায় এ ঘটনা ঘটে। ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. লোকমান হোসেন দুপুরে ব্যাংকে ঢুকে আসবাবপত্র ভাঙচুর এবং ব্যবস্থাপক মো. শামসুজ্জামান নয়নকে মারধর করেন।

ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং মামলা দায়েরের উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের কর্মী ও স্থানীয় বাসিন্দারা শামসুজ্জামানকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. বশির উদ্দিন জানান, যুবদল নেতা লোকমান হোসেন ২০১৮ সালে ব্যাংক থেকে তিন লাখ টাকা সিসি (ক্যাশ ক্রেডিট) লোন নিয়েছিলেন। শর্ত অনুযায়ী, গ্রাহককে ঋণটি নবায়ন করতে হয়। কিন্তু অভিযুক্ত ব্যক্তি গত দুই বছরে তার ঋণ নবায়ন করেননি, যার কারণে তিনি একজন ঋণ খেলাপিতে পরিণত হয়েছেন। ব্যাংকিং নিয়ম অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ গত ২৫ মে মাসে আদালতে একটি মামলা দায়ের করে, আর এ কারণে তিনি ক্ষুব্ধ হন। আজ লোকমান তার সহযোগীদের নিয়ে হঠাৎ করে ব্যাংকে ঢুকে টেবিল ও গ্লাস ভাঙচুর করেন এবং ব্যবস্থাপককে মারধর করে আহত অবস্থায় ফেলে যান। এ ঘটনায় ব্যাংকে উপস্থিত গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েন।

রাকাবের আঞ্চলিক ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত এবং ব্যাংকের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাকাব এ ঘটনায় মামলা দায়েরের উদ্যোগ নিয়েছে। কারণ হামলাকারীরা সরকারি সম্পত্তির ক্ষতি করেছে এবং জনাকীর্ণ ব্যাংকে ম্যানেজারকে মারধর করেছে।

ঘটনার পরই যুবদল নেতা লোকমান গা ঢাকা দিয়েছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবারই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তথ্যসূত্র : বাংলা টিব্রিউন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট